EN ☀️
×

Follow Us

কূটনীতি

চীনে বাংলাদেশসহ ২৫ দেশের তরুণদের আন্তর্জাতিক সংলাপ

ডেইলি সান রিপোর্ট, চীন

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পিএম

চীনে বাংলাদেশসহ ২৫ দেশের তরুণদের আন্তর্জাতিক সংলাপ
অ অ

তরুণদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে চীনের চিয়াংশি প্রদেশে পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক যুব সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশসহ ২৫টি দেশের শতাধিক তরুণ প্রতিনিধি অংশ নেন।

‘এনার্জি অব ইয়ুথ ফর আ বেটার ওয়ার্ল্ড’ প্রতিপাদ্যে ২১ থেকে ২৫ সেপ্টেম্বর ‘দ্য ডায়ালগ বিটুইন ইয়ুথ লিডার্স ফ্রম চিয়াংশি অ্যান্ড ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ পার্টনার্স অ্যাট ডিফারেন্ট লেভেলস ২০২৬’ শীর্ষক এ সংলাপ অনুষ্ঠিত হয়।

চীনের পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজের সহায়তায় চিয়াংশি প্রাদেশিক অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজসহ সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠান এ আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে চিয়াংশির ভাইস গভর্নর শিয়া ওয়েনইয়ং ও সিপিএএফএফসির ভাইস প্রেসিডেন্ট সান শুয়েছিংসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা বক্তব্য দেন। তারা তরুণদের মধ্যে যোগাযোগ ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্ককে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে তুলে ধরেন।

অনুষ্ঠানে চিয়াংশির চিয়ান ও স্পেনের আলকোরকন শহরের মধ্যে এবং চিয়াংশি প্রাদেশিক পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ ও কম্বোডিয়া-আসিয়ান ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের মধ্যে দুটি সহযোগিতা চুক্তি সই হয়।

সংলাপে বাংলাদেশের দুই প্রতিনিধি

বাংলাদেশ থেকে সংলাপে অংশ নেন লিলিপুট এসেনশিয়ালস কোম্পানির প্রধান নির্বাহী মোহাম্মদ তাওহিদুর রহমান এবং সানমিং ইউনিভার্সিটির স্কুল অব ওভারসিজ এডুকেশনের জ্যেষ্ঠ প্রভাষক ও গবেষক ড. মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম।

সংলাপের পাশাপাশি অংশগ্রহণকারীরা চিয়াংশির চিয়ান ও ফুঝৌ শহর পরিদর্শন করেন। তারা পরিবেশ সংরক্ষণ, গ্রামীণ উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও শিল্প উন্নয়নের বিভিন্ন উদ্যোগ ঘুরে দেখেন।

এ সময় তারা জিশি কাউন্টি টু মাউন্টেনস ট্রান্সফরমেশন সেন্টার, দাজু মাউন্টেন, লিংঝি টাউন, ওয়েনচাংলি হিস্টোরিক্যাল অ্যান্ড কালচারাল পার্ক এবং চিয়াংশি ওয়েইজিয়া ব্যাম্বু কালচার টেকনোলজি কোম্পানি লিমিটেড পরিদর্শন করেন।

বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, পাকিস্তান, স্পেন, রাশিয়া, ইতালি, ফ্রান্স, নিউজিল্যান্ড ও ফিজিসহ বিভিন্ন দেশের তরুণ প্রতিনিধিরা এতে অংশ নেন। আয়োজনের মধ্য দিয়ে তরুণদের মধ্যে নতুন যোগাযোগ ও ভবিষ্যৎ সহযোগিতার সুযোগ তৈরি হয়েছে।

আরও পড়ুন