EN ☀️
×

Follow Us

কূটনীতি

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ডেইলি সান রিপোর্ট, নিউইয়র্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ এএম

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ছবি: পিএমও বাংলাদেশ ফেসবুক পেজ

অ অ

বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল সৌদ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের ইউএন বাইল্যাটারাল বুথে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। 

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে রয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি জনশক্তি ও উন্নয়ন সহযোগিতা নিয়ে মতবিনিময় হয়। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ও আলোচনায় আসে।

বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তারা। এ সময় ঢাকা-রিয়াদ সম্পর্ক আরও এগিয়ে নিতে সৌদি আরবের আগ্রহের কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব এ কে এম নাজমুল হক বৈঠকের এসব তথ্য জানান।

আরও পড়ুন