ঢাকায় ওনাম উৎসবে ঢাক বাজালেন ভারতীয় হাইকমিশনার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ এএম
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকায় আয়োজিত ওনাম উৎসবে যোগ দিয়ে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ইলাথালাম ও চেন্ডা বাজিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঢাকায় মালয়ালি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ওনাম উৎসবে অংশ নেন ভারতীয় হাইকমিশনার। উৎসবের বিভিন্ন আয়োজনে অংশ নেওয়ার পাশাপাশি তাকে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজাতে দেখা যায়।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে উৎসবের কিছু মুহূর্ত তুলে ধরেন দিনেশ ত্রিবেদী। সেখানে তাকে ইলাথালাম ও চেন্ডা বাজাতে দেখা যায়।
ওনাম ভারতের কেরালা রাজ্যের একটি বার্ষিক ফসল উৎসব ও সাংস্কৃতিক আয়োজন।
আরও পড়ুন