EN ☀️
×

Follow Us

কূটনীতি

উন্নয়ন-সংস্কারে জাতিসংঘের সহযোগিতা চায় সরকার: স্বপন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পিএম

উন্নয়ন-সংস্কারে জাতিসংঘের সহযোগিতা চায় সরকার: স্বপন

ছবি: সংগৃহীত

অ অ

উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারে জাতিসংঘের আরও ঘনিষ্ঠ সহযোগিতা চায় সরকার। এ বিষয়ে প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টেফান রডরিক-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ প্রত্যাশার কথা জানান।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের উন্নয়ন ভাবনা, সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং জনআকাঙ্ক্ষা পূরণে বিভিন্ন অংশীজনের সঙ্গে সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার কীভাবে বৃহত্তর পরিসরে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে পারে, তা নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর দেশের প্রাতিষ্ঠানিক সংস্কার এবং এ ক্ষেত্রে জাতিসংঘের সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়।

জহির উদ্দিন স্বপন বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকার প্রশংসা করে বলেন, সরকারের চলমান বিভিন্ন কর্মকাণ্ডে সংশ্লিষ্ট ক্ষেত্রে জাতিসংঘকে আরও ঘনিষ্ঠভাবে পাশে পাওয়ার প্রত্যাশা রয়েছে।

বৈঠকে বাংলাদেশের উন্নয়ন, জনকল্যাণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

আরও পড়ুন