নিউইয়র্কে তারেক রহমান-এরদোয়ান বৈঠক, সম্পর্ক গভীর করার প্রত্যয়
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ এএম
ছবি: পিএমও
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে তুর্কি হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও কার্যকর ও বহুমাত্রিক রূপ দিতে সহযোগিতা জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা।
আরও পড়ুন