EN ☀️
×

Follow Us

কূটনীতি

ঢাবিতে সংবিধান দিবসে যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের গণতন্ত্র নিয়ে আলোচনা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পিএম

ঢাবিতে সংবিধান দিবসে যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের গণতন্ত্র নিয়ে আলোচনা

ছবি: সংগৃহীত

অ অ

যুক্তরাষ্ট্রের সংবিধান দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশটির ২৫০ বছরের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সংবিধানের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আবদুস সালাম, সংবিধান বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন দেশটির সংবিধানের দীর্ঘস্থায়িত্ব ও গণতান্ত্রিক ব্যবস্থার বিকাশ নিয়ে বক্তব্য দেন।

রাষ্ট্রদূত বলেন, অব্যাহত বিতর্ক, ঐকমত্যে পৌঁছানোর প্রচেষ্টা এবং ক্ষমতার পৃথকীকরণ, বিচার বিভাগের স্বাধীনতা ও সংবিধানে নতুন সংশোধনী যুক্ত করার অধিকারের ওপর গুরুত্ব দেওয়ার ফলে যুক্তরাষ্ট্রের সংবিধান একটি দৃঢ় ও টেকসই ভিত্তি পেয়েছে।

তিনি বলেন, দুই শতাব্দীরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের সংবিধান বিশ্বের বিভিন্ন দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে অনুপ্রাণিত করে আসছে।

সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উন্মুক্ত অনুষ্ঠান, প্যানেল আলোচনা, রচনা প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতা ছিল। এ ছাড়া আমেরিকান ফাউন্ডার্স মিউজিয়ামের একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এ অনুষ্ঠানে সংবিধান, গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে আলোচনা হয়।

আরও পড়ুন