EN ☀️
×

Follow Us

কূটনীতি

ইউএই রাষ্ট্রদূতের সঙ্গে আরএকে সিরামিকসের সিইওর বৈঠক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ এএম

ইউএই রাষ্ট্রদূতের সঙ্গে আরএকে সিরামিকসের সিইওর বৈঠক
অ অ

বাংলাদেশে আরএকে সিরামিকসের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ খোরশেদ আলমের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন মোহাম্মদ খোরশেদ আলম।

এ সময় বাংলাদেশে ইউএইর কোম্পানিগুলোর প্রতি দূতাবাসের অব্যাহত সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি। একই সঙ্গে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে বাংলাদেশে ইউএইভিত্তিক কোম্পানিগুলোর ব্যবসা সম্প্রসারণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়।

আরও পড়ুন