EN ☀️
×

Follow Us

কূটনীতি

মার্কিন কোম্পানির বাজারসুবিধা নিয়ে আশিক মাহমুদের সঙ্গে রাষ্ট্রদূতের আলোচনা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পিএম

মার্কিন কোম্পানির বাজারসুবিধা নিয়ে আশিক মাহমুদের সঙ্গে রাষ্ট্রদূতের আলোচনা
অ অ

যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর জন্য বাংলাদেশের বাজারে প্রবেশের সুযোগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে। ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সঙ্গে এ বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।

পোস্টে তিনি বলেন, “আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর জন্য বাজারে প্রবেশের সুযোগ সম্প্রসারণ নিয়ে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।”

দুই দেশের পারস্পরিক বাণিজ্য চুক্তির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মার্কিন কোম্পানিগুলোর জন্য বাংলাদেশের বাজারে প্রবেশের সুযোগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুন