বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত: রাষ্ট্রদূত
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ এএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো প্রতিযোগিতা, বিনিয়োগ ও বিশ্বমানের উদ্ভাবন নিয়ে আসতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী অংশীদারিত্বের গুরুত্ব অপরিসীম। ওরাকলের প্রযুক্তিতে পরিচালিত বাংলাদেশ সরকারের ক্লাউড আমেরিকার উদ্ভাবনের একটি উজ্জ্বল উদাহরণ। এর মাধ্যমে বাংলাদেশে সর্বাধুনিক প্রযুক্তি এসেছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো প্রতিযোগিতা, বিনিয়োগ এবং বিশ্বমানের উদ্ভাবন নিয়ে আসতে প্রস্তুত।
রাষ্ট্রদূতের এই বক্তব্যে বাংলাদেশের প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর বিনিয়োগ ও অংশীদারিত্বের সম্ভাবনার বিষয়টি গুরুত্ব পেয়েছে।