EN ☀️
×

Follow Us

কূটনীতি

বন্যার্তদের সহায়তার জন্য ঢাকায় ব্যাংক হিসাব খুলল নেপাল দূতাবাস

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পিএম

বন্যার্তদের সহায়তার জন্য ঢাকায় ব্যাংক হিসাব খুলল নেপাল দূতাবাস
অ অ

নেপালের আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। গত ২৬ আগস্টের এই দুর্যোগে বহু মানুষ আহত ও নিখোঁজ হন। বিপদের এই মুহূর্তে বানভাসিদের পাশে দাঁড়াতে আর্থিক সহায়তা চেয়েছে ঢাকায় নিযুক্ত নেপাল দূতাবাস।

দুর্যোগের পর থেকেই বাংলাদেশ সরকার, সাধারণ জনগণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সহমর্মিতা ও সহায়তার আশ্বাস দেওয়া হচ্ছে। সহায়তার দেওয়া সহজ করতে একটি বিশেষ ব্যাংক হিসাব চালু করেছে দূতাবাস।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নেপালের দূতাবাসের ভেরিফায়েড ফেসবুকে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

পোস্টে নেপালের বন্যার্তদের সাহায্যের জন্য আর্থিক সহযোগিতা চাওয়া হয়েছে। এজন্য তাদের জন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করেছে।

পোস্টে আরও বলা হয়েছে, সাহায্য পাঠাতে ইচ্ছুক ব্যক্তি ও প্রতিষ্ঠান কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসির গুলশান শাখার ‘এম্বাসি অব নেপাল, ঢাকা’ (হিসাব নম্বর: ১০০০০২৮৬২৯) হিসাবে অনুদান পাঠাতে পারবেন। প্রতিটি ছোট-বড় অবদান নেপালের বানভাসি মানুষের কষ্ট কমাতে ভূমিকা রাখবে।

আরও পড়ুন