EN ☀️
×

Follow Us

কূটনীতি

রাজা হারাল্ডের মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে মঈন খানের স্বাক্ষর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৫:০২ পিএম

রাজা হারাল্ডের মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে মঈন খানের স্বাক্ষর

ছবি: সংগৃহীত

অ অ

নরওয়ের মহামান্য রাজা পঞ্চম হারাল্ডের মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

এ উপলক্ষে সোমবার (৩১ আগস্ট) ঢাকায় নরওয়ের দূতাবাসে খোলা শোকবইয়ে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

গত ২৮ আগস্ট নরওয়ের রাজা পঞ্চম হারাল্ড মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে শোক ও সমবেদনা জানাতে ঢাকায় নরওয়ের দূতাবাস শোকবই স্বাক্ষরের আয়োজন করে।

শোকবইয়ে স্বাক্ষর করে স্থানীয় সরকারমন্ত্রী বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে নরওয়ের রাজপরিবার, সরকার ও জনগণের প্রতি গভীর শোক এবং আন্তরিক সমবেদনা জানান।

এ সময় বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন