EN ☀️
×

Follow Us

কূটনীতি

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে বাংলাদেশের শোক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৯:৩২ পিএম

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে বাংলাদেশের শোক

ছবি: সংগৃহীত

অ অ

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।

বুধবার (২৬ আগস্ট) এক বিবৃতিতে বলা হয়, নেপালের আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে বাংলাদেশের জনগণ গভীরভাবে শোকাহত। দুর্ঘটনার পর থেকে পাওয়া খবরে শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। তাঁদের অনেকেই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের মধ্যে পর্যটকরাও রয়েছেন।

বিবৃতিতে বলা হয়, এ কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার ও দেশের জনগণ নেপালের সরকার এবং দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের পাশে রয়েছে।

নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতিতে নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আশা প্রকাশ করা হয়েছে।

এ ছাড়া উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নেপালকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।

আরও পড়ুন