EN ☀️
×

Follow Us

কূটনীতি

মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন নেপালের রাষ্ট্রপতি

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৮:২৮ পিএম

মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন নেপালের রাষ্ট্রপতি
অ অ

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল। ঢাকায় নেপাল দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।

বার্তায় নেপালের রাষ্ট্রপতি নতুন দায়িত্বে মির্জা ফখরুলের সাফল্য কামনা করেন। পাশাপাশি নেপাল ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি বলেন, দুই দেশের মানুষে-মানুষে যে গভীর সম্পর্ক গড়ে উঠেছে, তা দুই জাতিকে একসূত্রে বেঁধে রেখেছে।

উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে তিনি শপথ নেন।

আরও পড়ুন