EN ☀️
×

Follow Us

কূটনীতি

জ্বালানি ও অর্থ খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-কাতারের উদ্যোগ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৮:১৯ এএম

জ্বালানি ও অর্থ খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-কাতারের উদ্যোগ

ছবি: সংগৃহীত

অ অ

দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে জ্বালানি ও অর্থ খাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে একমত হয়েছে বাংলাদেশ ও কাতার।

দোহায় উচ্চপর্যায়ের বৈঠকের পর মঙ্গলবার (১৮ আগস্ট) এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকায় পাওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান কাতারের জ্বালানিমন্ত্রী সাদ বিন শেরিদা আল-কাবি এবং অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল-কুয়ারির সঙ্গে পৃথক বৈঠক করেন।

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। বিশেষ করে জ্বালানি ও অর্থ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচ্য বিষয়গুলোর অগ্রগতি পর্যবেক্ষণ এবং গুরুত্বপূর্ণ এ দুই খাতে পারস্পরিক লাভজনক সহযোগিতা এগিয়ে নিতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে একমত হয় দুই দেশ।

বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী কাতারের দুই মন্ত্রীকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

ড. খলিলুর রহমান বর্তমানে দুই দিনের সরকারি সফরে দোহায় অবস্থান করছেন। তিনি একটি উচ্চপর্যায়ের বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

আরও পড়ুন