EN ☀️
×

Follow Us

কূটনীতি

মালদ্বীপের হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৫:২৪ পিএম

মালদ্বীপের হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

অ অ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রাশীদ।

বুধবার (১২ আগস্ট) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় পর্যটন, মানবসম্পদ ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মালদ্বীপে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারণের অনুরোধ জানান।

এ সময় উভয় পক্ষ বাংলাদেশ ও মালদ্বীপের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুন