EN ☀️
×

Follow Us

কূটনীতি

অস্ট্রেলিয়া যেতে ইচ্ছুকদের সতর্ক করল হাইকমিশন

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১০:১৩ এএম

অস্ট্রেলিয়া যেতে ইচ্ছুকদের সতর্ক করল হাইকমিশন

ছবি: সংগৃহীত

অ অ

অস্ট্রেলিয়ায় বসবাস ও কাজের সুযোগ দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশিদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ভুয়া মাইগ্রেশন এজেন্টদের বিরুদ্ধে। এ বিষয়ে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে ঢাকাস্থ অস্ট্রেলিয়া হাইকমিশন।

শনিবার (৮ আগস্ট) অস্ট্রেলিয়া হাইকমিশন বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

হাইকমিশন জানায়, ভিসা বিষয়ে সঠিক পরামর্শ পেতে অস্ট্রেলিয়ায় নিবন্ধিত কোনো মাইগ্রেশন এজেন্ট অথবা অস্ট্রেলীয় আইনজীবীর সেবা নেওয়া নিরাপদ।

নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টদের নির্দিষ্ট আচরণবিধি মেনে চলতে হয়। তাদের যুক্তিসংগত ফি নিতে হয় এবং কী সেবা দেওয়া হবে ও এর জন্য কত খরচ হবে, তা লিখিতভাবে জানাতে হয়। পাশাপাশি ভিসা আবেদনের ফলাফল সম্পর্কে আবেদনকারীকে দ্রুত জানানোও তাদের দায়িত্ব।

হাইকমিশন আরও জানায়, নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টের বিষয়ে জানতে অস্ট্রেলিয়ার Office of Migration Agents Registration Authority (OMARA)-এর তথ্য ব্যবহার করা যেতে পারে।

ভুয়া এজেন্টের প্রতারণা থেকে বাঁচতে সেবাদাতার নিবন্ধন ও পরিচয় যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে হাইকমিশন।

এ ছাড়া অস্ট্রেলীয় পেশাদার আইনজীবীর সেবা নেওয়ার ক্ষেত্রেও সংশ্লিষ্ট সরকারি তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

হাইকমিশন সতর্ক করে বলেছে, অস্ট্রেলিয়ায় যাওয়ার সুযোগ বা ভিসা নিশ্চিত করে দেওয়ার কথা বলে কেউ অর্থ চাইলে তার বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রয়োজনীয় তথ্য যাচাই না করে কোনো এজেন্টকে অর্থ না দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

আরও পড়ুন