EN ☀️
×

Follow Us

কূটনীতি

ভিসার নামে প্রতারণা: সতর্ক করল ভারতীয় হাইকমিশন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৪:৩৮ পিএম

ভিসার নামে প্রতারণা: সতর্ক করল ভারতীয় হাইকমিশন

ছবি: সংগৃহীত

অ অ

ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা পাইয়ে দেওয়ার নামে প্রতারণার বিষয়ে জনসাধারণকে সতর্ক করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। সম্প্রতি হাইকমিশন অভিযোগ পেয়েছে, একটি প্রতারকচক্র হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে এবং অর্থের বিনিময়ে ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে ভারতীয় হাইকমিশন জানিয়েছে, হাইকমিশনের কোনো কর্মকর্তা কখনোই ভিসা প্রদানের প্রস্তাব দিতে বা অর্থ দাবি করার উদ্দেশ্যে ফোন, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা ই-মেইলের মাধ্যমে আবেদনকারীদের সঙ্গে যোগাযোগ করেন না। সব ভিসা আবেদন নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া কঠোরভাবে অনুসরণ করে নিষ্পত্তি করা হয়।

হাইকমিশন আরও জানায়, এ ধরনের কোনো ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে কাউকে অর্থ প্রদান না করার এবং ব্যক্তিগত বা আর্থিক তথ্য শেয়ার না করার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

পাশাপাশি প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা বা এ ধরনের ঘটনার মুখোমুখি হলে সংশ্লিষ্ট ফোন নম্বর, স্ক্রিনশট অথবা অন্যান্য প্রাসঙ্গিক তথ্যসহ বিষয়টি দ্রুত [email protected] ই-মেইল ঠিকানায় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে অন্যদের সচেতন করারও আহ্বান জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

আরও পড়ুন