EN ☀️
×

Follow Us

কূটনীতি

আইওএম বাংলাদেশের নতুন মিশন প্রধানের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

কক্সবাজারে পরিবেশ পুনরুদ্ধারে ৬০ লাখ ডলার সহায়তা দিয়েছে কানাডা

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০১:২৯ পিএম

আইওএম বাংলাদেশের নতুন মিশন প্রধানের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

আইওএম বাংলাদেশের নতুন মিশন প্রধান ড. লরা টম-বন্ডকে স্বাগত জানাচ্ছেন কানাডার হাইকমিশনার অজিত সিং। ছবি: কানাডা হাইকমিশন

অ অ

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশ মিশনের নবনিযুক্ত প্রধান ড. লরা টম-বন্ডের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন কানাডার হাইকমিশনার অজিত সিং।

রবিবার (২৬ জুলাই) এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ড. টম-বন্ডকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বৈঠকে আইওএমের সঙ্গে কানাডার দৃঢ় অংশীদারত্বের কথাও তুলে ধরা হয়।

এই অংশীদারত্বের আওতায় কক্সবাজারে পরিবেশগত ক্ষয়ক্ষতি হ্রাস এবং প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধারে এলপিজিসহ বিভিন্ন সহায়তামূলক উদ্যোগ বাস্তবায়নে ৬০ লাখ কানাডীয় ডলার সহায়তা দিয়েছে কানাডা।

হাইকমিশনার অজিত সিং জানান, আগামী দিনগুলোতেও ড. টম-বন্ডে ও আইওএম দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা রাখে কানাডা।

আরও পড়ুন