মালদ্বীপে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৫:৪৯ পিএম
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা বার্ষিকী উদযাপনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে দেশটির রাজধানী মালে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম। এ সময় সেখানকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
২৫ থেকে ২৭ জুলাইয়ের এই সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
এই বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার তাগিদ দেওয়া হবে। একই সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগসহ সহযোগিতার নতুন ক্ষেত্র বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন দুই নেতা।
পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও দুই দেশের মধ্যে মতবিনিময় হওয়ার কথা রয়েছে।
চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই ড. খলিলুর রহমানের প্রথম মালদ্বীপ সফর।
এই সফর বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করবে। এতে ভবিষ্যতে দুই দেশের সার্বিক সহযোগিতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।