হালাল খাদ্য ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইন্দোনেশিয়ার আলোচনা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৫:১৭ পিএম
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে হালাল খাদ্যশিল্প ও কৃষি খাতে সহযোগিতা জোরদারের লক্ষ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবুল হাসান মৃধা ইন্দোনেশিয়ার ন্যাশনাল কমিটি ফর শরিয়াহ ইকোনমি অ্যান্ড ফাইন্যান্স (কেএনইকেএস)-এর শরিয়াহ ব্যবসা ও উদ্যোক্তা বিভাগের পরিচালক পুতু রাহউইধিয়াসার সঙ্গে মতবিনিময় করেন।
বৈঠকে দুই দেশের মধ্যে হালাল ইকোসিস্টেম গড়ে তোলা, হালাল খাদ্যশিল্পের উন্নয়ন এবং কৃষি খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
উভয় পক্ষ বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে হালাল খাদ্য খাতে সম্ভাবনাময় ও ফলপ্রসূ সহযোগিতা প্রতিষ্ঠায় একযোগে কাজ করার বিষয়ে সম্মত হয়।
বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি হালাল শিল্পের বিকাশে অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়।