EN ☀️
×

Follow Us

কূটনীতি

মিসরের জাতীয় দিবসের সংবর্ধনায় যোগ দিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৪:৩০ পিএম

মিসরের জাতীয় দিবসের সংবর্ধনায় যোগ দিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
অ অ

মিসরের জাতীয় দিবস উপলক্ষে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আয়োজিত এক স্মারক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন আফ্রিকান ইউনিয়ন (এইউ) এবং জাতিসংঘের আফ্রিকার অর্থনৈতিক কমিশনে (ইউএনইসিএ) বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি এয়ার ভাইস মার্শাল সিতওয়াত নাঈম।

বৃহস্পতিবার (৯ জুলাই) আদ্দিস আবাবায় মিসরের রাষ্ট্রদূতের সরকারি বাসভবনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কূটনৈতিক কোরের সদস্য, ইথিওপিয়া সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আদ্দিস আবাবাস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ ও মিসরের পাশাপাশি ইথিওপিয়ায় অবস্থানরত বৃহত্তর কূটনৈতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের অংশ হিসেবে রাষ্ট্রদূত সিতওয়াত নাঈম এ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানটি মিসরের জাতীয় দিবস উদ্‌যাপনের পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিক ও বিশিষ্ট অতিথিদের মধ্যে শুভেচ্ছা বিনিময় এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার সুযোগ সৃষ্টি করেছে। 

আরও পড়ুন