প্রিন্টঃ ২০ অক্টোবর ২০২৬
ব্রাজিলের প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টার সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশঃ ১৬ মে ২০২৬, ১১:১৬ এএম
শেয়ার করার বিকল্পগুলি
ব্রাজিলের প্রেসিডেন্টের পররাষ্ট্রবিষয়ক প্রধান উপদেষ্টা সেলসো আমোরিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যকার কূটনৈতিক, বাণিজ্যিক ও বহুমাত্রিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
শুক্রবার (১৫ মে) ব্রাজিলের প্রেসিডেন্ট প্যালেসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বাংলাদেশ ও ব্রাজিলের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করতে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেন।
দুই দেশের মধ্যে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে উপদেষ্টা পর্যায়ে মাসিক বৈঠক আয়োজনের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এর মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, জ্বালানি, শিক্ষা, প্রযুক্তি এবং আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে।
আলোচনায় বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যকার প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলারের বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সম্প্রসারণের সম্ভাবনা এবং এ লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়েও বিস্তারিত মতবিনিময় হয়। উভয় পক্ষ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠক শেষে বাংলাদেশ-ব্রাজিল সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দুই দেশের প্রতিনিধিরা।
শেয়ার করার বিকল্পগুলি
ব্রাজিলের প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টার সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৬ মে ২০২৬, ১১:১৬ এএম