EN ☀️
×

Follow Us

কূটনীতি

বাংলাদেশ-জাপান নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা

বৈঠকে দুই দেশের মধ্যে ভবিষ্যৎ নিরাপত্তা সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১২ মে ২০২৬, ০১:৩৬ এএম

বাংলাদেশ-জাপান নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশ ও জাপানের মধ্যে ভবিষ্যৎ নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে) বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 

বৈঠকে দুই দেশের মধ্যে ভবিষ্যৎ নিরাপত্তা সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফরেন পলিসি ব্যুরোর নিরাপত্তা সহযোগিতা বিভাগের পরিচালক ইনোউয়ে শুনিচিও উপস্থিত ছিলেন।

জাপান দূতাবাস তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এ বৈঠকের তথ্য প্রকাশ করেছে।

আরও পড়ুন