EN ☀️
×

Follow Us

কূটনীতি

প্রীতি ক্রিকেট ম্যাচে বিজয়ী মার্কিন দূতাবাস দলকে রাষ্ট্রদূতের অভিনন্দন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পিএম

প্রীতি ক্রিকেট ম্যাচে বিজয়ী মার্কিন দূতাবাস দলকে রাষ্ট্রদূতের অভিনন্দন
অ অ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) যৌথ আয়োজনে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট ম্যাচে জয় পেয়েছে মার্কিন দূতাবাস দল। এই সাফল্যে দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

শনিবার (১১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় রাষ্ট্রদূত এই অভিনন্দন জানান।

আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। এমন আয়োজনের জন্য বিসিবি ও বিএসজেএকে ধন্যবাদ জানিয়ে ক্রিস্টেনসেন বলেন, “যুক্তরাষ্ট্র দূতাবাস দলকে অনেক অভিনন্দন। আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্তির এই মাহেন্দ্রক্ষণে চমৎকার একটি ম্যাচ আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা।”

মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত আরও বলেন, “যুক্তরাষ্ট্রে ক্রিকেটের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। বিশেষ করে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়া আমাদের জন্য বড় একটি মাইলফলক।”

আরও পড়ুন