EN ☀️
×

Follow Us

কূটনীতি

মরিশাসে ভারত মহাসাগর সম্মেলনের ফাঁকে বাংলাদেশ-নেপাল পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০১:৪০ এএম

মরিশাসে ভারত মহাসাগর সম্মেলনের ফাঁকে বাংলাদেশ-নেপাল পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ছবি: সংগৃহীত

অ অ

মরিশাসের পোর্ট লুইসে অনুষ্ঠিত ভারত মহাসাগর সম্মেলনের ফাঁকে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

শুক্রবার (১০ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান সৌহার্দ্যপূর্ণ অবস্থার সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি দুই দেশের সহযোগিতা আরও জোরদার করা এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের বিভিন্ন খাতে সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

উভয় মন্ত্রী ভবিষ্যতে বাণিজ্য, উন্নয়ন ও অন্যান্য পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হন।

আরও পড়ুন