EN ☀️
×

Follow Us

কূটনীতি

ফকির মাহবুব আনামের সঙ্গে রাশিয়ান হাউস ঢাকার পরিচালকের সাক্ষাৎ

বৈঠকে বিশেষ গুরুত্ব পায় আগামী ১২ এপ্রিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ইউরি গাগারিনের ভাস্কর্য স্থাপনের পরিকল্পনা।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পিএম

ফকির মাহবুব আনামের সঙ্গে রাশিয়ান হাউস ঢাকার পরিচালকের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

অ অ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ান হাউস ঢাকার পরিচালক আলেকজান্দ্রা খলেভনই।

সাক্ষাতে রাশিয়ান হাউসের কার্যক্রম, বাংলাদেশ-রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক সহযোগিতা এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ায় উচ্চশিক্ষার স্কলারশিপ নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বিশেষ গুরুত্ব পায় আগামী ১২ এপ্রিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ইউরি গাগারিনের ভাস্কর্য স্থাপনের পরিকল্পনা। প্রথম মানব মহাকাশ ভ্রমণের ৬৫তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দুই পক্ষই ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকারে রাশিয়ান দূতাবাসের প্রথম সচিব আনাস্তাসিয়া নেমোভা এবং প্রেস এটাশে সোফিয়া কুতেপোভা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন