বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাল অস্ট্রেলিয়া
হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে এই শুভেচ্ছা জানানো হয়।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৩:২৫ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশটির সাধারণ জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে অস্ট্রেলীয় হাইকমিশন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তার মাধ্যমে এই শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য, বাংলাদেশ পাকিস্তান থেকে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে দেশ স্বাধীনের ঘোষণা দেওয়া হয়, যা দীর্ঘ সংগ্রামের পর ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয়ে রূপ নেয়। এরপর থেকে প্রতি বছর ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়।
আরও পড়ুন