সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৭:৩২ পিএম
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয়।
সোমবার (৯ মার্চ) তাদের মধ্যে এ সাক্ষাৎ হয়।
সাক্ষাৎকালে তারা ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রসারে বিস্তারিত সহযোগিতা ও বিনিময় কর্মসূচি নিয়ে আলোচনা করেন। দুই দেশের দীর্ঘদিনের গভীর সাংস্কৃতিক বন্ধনের কথা স্মরণ করে তারা দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক উন্নয়নে সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন