EN ☀️
×

Follow Us

কূটনীতি

মাতৃভাষা দিবসে বাংলা ভাষায় শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৩ পিএম

মাতৃভাষা দিবসে বাংলা ভাষায় শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত
অ অ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশের মানুষকে বাংলা ভাষায় শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) মার্কিন দূতাবাস, ঢাকা-এর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, “সবাইকে জানাই মহান একুশের শুভেচ্ছা। গভীর শ্রদ্ধা জানাই ভাষা শহীদদের। ভাষা আমাদের সংস্কৃতির পরিচয়।”

তিনি আরও বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের নিজ ভাষায় কথা বলতে এবং নিজের ইতিহাস স্মরণ করতে শেখায়। 

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মাতৃভাষা দিবসে বাংলাদেশের মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করেন তিনি।

এদিকে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ভোর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার-এ মানুষের ঢল নামে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সাধারণ মানুষের জন্য শহীদ মিনার প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা জনসমুদ্রে পরিণত হয়।

শোক ও গৌরবের আবহে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নানা শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন