EN ☀️
×

Follow Us

কূটনীতি

তারেক রহমানকে জার্মানির অভিনন্দন, সম্পর্ক জোরদারের অঙ্গীকার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম

তারেক রহমানকে জার্মানির অভিনন্দন, সম্পর্ক জোরদারের অঙ্গীকার
অ অ

বাংলাদেশে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে জার্মানি। একই সঙ্গে দেশটির পক্ষ থেকে বাংলাদেশের ভোটারদের ‘অর্থবহ গণতান্ত্রিক অংশগ্রহণের’ প্রশংসা করা হয়েছে। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকাস্থ জার্মান দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে এই অভিনন্দন জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘নির্বাচনে বিজয়ের জন্য আমরা তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন জানাই।’

নির্বাচনী প্রক্রিয়ায় দেশের মানুষের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করে জার্মানি জানায়, ‘নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক সম্পৃক্ততার যে অর্থবহ প্রকাশ ঘটেছে, তার জন্য আমরা বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই। একই সঙ্গে নবনির্বাচিত সকল সংসদ সদস্যকেও আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, নবনির্বাচিত নেতৃত্বের অধীনে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করতে জার্মানি অঙ্গীকারবদ্ধ। রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি গণতান্ত্রিক সংস্কার ও উন্নয়নের পথে বাংলাদেশকে সমর্থন দিতে নতুন সরকার ও জাতীয় সংসদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছে দেশটি।

আরও পড়ুন