কমনওয়েলথ অবজারভার গ্রুপের সঙ্গে ঢাকায় নিযুক্ত কমনওয়েলথ হাইকমিশনারদের বৈঠক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮ এএম
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নির্বাচন পরিস্থিতি নিয়ে কমনওয়েলথ অবজারভার গ্রুপের সঙ্গে বৈঠক করেছে ঢাকায় নিযুক্ত কমনওয়েলথ হাইকমিশনারা।
একটি বিবৃতিতে জানানো হয়েছে, এই আলোচনা অবজারভার গ্রুপের নির্বাচনের আগে প্রধান স্টেকহোল্ডারদের সঙ্গে চলমান সংলাপের অংশ ছিল।
এ সভায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য, কানাডা, পাকিস্তান, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মলয়েশিয়া এবং সিঙ্গাপুরের হাইকমিশনগুলোর প্রতিনিধিরা।
কমনওয়েলথ অবজারভার গ্রুপ নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণের অংশ হিসেবে ভবিষ্যতেও বৈঠক ও মাঠ পর্যবেক্ষণ চালিয়ে যাওয়ার কথা বলেছে।
আরও পড়ুন