খালেদা জিয়ার স্মরণে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে শোক বই
শোক বইয়ে জাপানে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা স্বাক্ষর করেন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০৩:০৪ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে শোক বই খোলা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) খোলা শোক বইয়ে জাপানে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা স্বাক্ষর করেন। দূতাবাস সূত্রে জানানো হয়েছে, আগামী ৬ জানুয়ারি পর্যন্ত শোকবইটি খোলা থাকবে।
এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ সরকার ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। এ সময় টোকিওস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
আরও পড়ুন