EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আওলী হাজী বাড়ী একতা প্রবাসী কল্যাণ সংস্থার সভা অনুষ্ঠিত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পিএম

আওলী হাজী বাড়ী একতা প্রবাসী কল্যাণ সংস্থার সভা অনুষ্ঠিত
অ অ

আকানগরের দক্ষিণ পাড়ায় আওলী হাজী বাড়ী একতা প্রবাসী কল্যাণ সংস্থার সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সন্ধ্যায় আওলী হাজী মার্কেটে অবস্থিত সংস্থাটির প্রধান কার্যালয়ে এ সভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি আব্দুল আহাদ মিয়া এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সেক্রেটারী মোঃ রফিক মিয়া। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পরিচালক একেএম জয়নাল আবেদিন ও ক্যাশিয়ার শাহজাহান মিয়া।

সভায় উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন হক মাওলা মিয়া, মোঃ কালামিয়া, একেএম আনোয়ার উদ্দিন (মন্টু মিয়া), একেএম মোজাম্মেল হক (মানিক মিয়া) ও ইদন মিয়া। 


এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে ফিরোজ মিয়া, ইব্রাহিম মিয়া, মান্নান মিয়া, নিমন মিয়া, লিটন মিয়া, খোকা মিয়া, জিলন মিয়া, বাদশা মিয়া, মজি মিয়া, দুলাল মিয়া, মনমিয়া, শুক্কুর আলী, সাদিক মিয়া, হাসান মিয়া, কাওসার মিয়া ও হোসেন মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী ফাইজুর রহমান (ফাজিল), মাইনুদ্দিন, বাতেন বেপারী ও মধু মিয়াসহ আরও অনেকে।


এছাড়া প্রবাস থেকে ভার্চুয়ালি যুক্ত হন মোঃ সোহরাপ মিয়া, বাহার পণ্ডিত, সেলিম মিয়া, শুক্কুর আলী, অলিউল্লাহ, কাইয়ুম মিয়া, ফরহাদ মিয়া, বাক্কী মিয়া, বাচ্চু মিয়া, সফর আলী, রুপ মিয়া, বাবুল মিয়া, মনসুর আলী, মামুন মিয়া, কাসেম আলী, আবুল মিয়া, ফারুক মিয়া, মোঃ আরিফ, মোঃ কাউসার, মোস্তফা মিয়াসহ আরও অনেকে।

সভায় প্রবাসী সদস্যদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা সংগঠনের ঐক্য ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন