HRDMAB-এর কমিটি গঠন, সভাপতি শাহান শাহ্ সম্পাদক খুরশীদ আলম
রাজধানীর গুলশানস্থ কার্যালয়ে আয়োজিত এক সভায় ৩১ সদস্যবিশিষ্ট এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ পিএম
ড. এস.এম. শাহান শাহ্ শাহীন: ছবি: সংগৃহীত
আগামীর বাংলাদেশে দক্ষ মানবসম্পদ উন্নয়নে ভূমিকা রাখতে হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (HRDMAB)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি ড. এস.এম. শাহান শাহ্ শাহীন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ খুরশীদ আলম মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর গুলশানস্থ কার্যালয়ে আয়োজিত এক সভায় ৩১ সদস্যবিশিষ্ট এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও দেশের খ্যাতিমান এইচআর ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ ড. এস.এম. শাহান শাহ্ শাহীন।
তিনি বলেন, বাংলাদেশের কর্মবাজার দ্রুত পরিবর্তিত হচ্ছে, তাই দক্ষ মানবসম্পদ তৈরি এখন সময়ের দাবি। HRDMAB সেই লক্ষ্যেই নীতি, প্রশিক্ষণ ও গবেষণাধর্মী উদ্যোগ জোরদার করবে।
বক্তারা আরও উল্লেখ করেন, কর্পোরেট সেক্টর থেকে শুরু করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান—সব ক্ষেত্রেই আধুনিক মানবসম্পদ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা দিনদিন বাড়ছে। নতুন কমিটি এ বিষয়ে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নেবে বলে সভায় জানানো হয়।