এসআরবি ১০ এর ভ্রাম্যমান আদালত
কেরাণীগঞ্জে পাসপোর্ট অফিসে দালাল চক্রের ৩ জনকে জরিমানা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া এলাকায় অবস্থিত পাসপোর্ট অফিসে এসআরবি ১০ এর একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ অভিযানে দালাল চক্রের তিন সদস্যকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড দেওয়া হয়।
এসআরবি ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসানের নেতৃত্বে ও এসআরবি-১০, সদর কোম্পানির সহযোগিতায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ অভিযান পরিচালিত হয়।
এ অভিযানে দালাল চক্রের তিন সক্রিয় সদস্যকে জরিমানা করা হয়। চক্রের তিন সদস্য রাসেল মোল্লাকে ৫ হাজার টাকা, মো. রওশন আলীকে ৩ হাজার টাকা ও মহব্বত আলীকে এক হাজার করে জরিমানা করা হয়। জরিমানার সাথে রাসেল মোল্লাকে ৭ দিনের কারাদণ্ডও দেওয়া হয়।
এ ধরণের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে সরকারি সকল ধরণের প্রতিষ্ঠানে জনসাধারণের সেবা স্বাভাবিক রাখতে দালালদের বিরুদ্ধে এসআরবি কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে বলে জানিয়েছে এস আরবি।