বাবা-মাকে মাদকের টাকার জন্য নির্যাতনের দায়ে যুবকের ১ বছর কারাদণ্ড
ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
মাদক সেবনের জন্য টাকা না পেলে দীর্ঘ দিন ধরে মা বাবাকে শারীরিক নির্যাতন করার অভিযোগে সুনামগঞ্জের তাহিরপুরে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর( মমিসিংঙ্গাহাটি) গ্রামে ঘটনাটি ঘটেছে। কারাদণ্ড প্রাপ্ত যুবক আব্দুল আলীম (১৯) ওই গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক সেবনের জন্য টাকা না দিলে মা বাবাকে দীর্ঘদিন দিন ধরেই শারীরিক ভাবে নির্যাতন করে আসছিলো আব্দুল আলীম। কোনো ভাবেই সামাল দিতে না পারায় সর্বশেষ অভিযোগ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যায় বাবা মা।
এমন অভিযোগ পেয়ে মাদকাসক্ত ছেলের নির্যাতন থেকে ওই বাবা মাকে রক্ষায় তাহিরপুর থানা পুলিশের সহযোগী উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে আব্দুল আলীমকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত মাদকাসক্ত যুবক আব্দুল আলীমকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক আহমেদ এর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, কারাদণ্ড প্রাপ্ত যুবককে থানা হাজতে রাখা হয়েছে। বুধবার সকালে তাকে জেলা কারাগারে পাঠানো হবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী জানান, মাদক মুক্ত উপজেলা করতে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। সবাই সবার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে কাজ করলে মাদকাসক্ত করা সম্ভব হবে। মাদকের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান তিনি।
মাদক কারবারি ও সেবন কারীদের দমনের প্রশাসনের পক্ষ থেক আরও কঠোর পদক্ষেপ নজরদারি, তাৎক্ষণিক ভাবে দীর্ঘ মেয়াদেট শাস্তি দেয়া হলে কিছুটা হলেও মাদকাসক্ত ও মাদক বিক্রি কমে আসবে। মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতা ও আইনের কঠোরতা প্রয়োজন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।