EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দুর্গাপূজা উপলক্ষে ব্যতিক্রমী পথ প্রদর্শনী

দেবী দুর্গার দশ হাতে সামাজিক ও অর্থনৈতিক দাবির বার্তা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০১:০০ পিএম

দেবী দুর্গার দশ হাতে সামাজিক ও অর্থনৈতিক দাবির বার্তা

লাল-সোনালী রঙে শাড়িতে দেবৗ দুর্গার সাজে তুলে ধরা সামাজিক অসঙ্গতি।

অ অ

ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক ব্যতিক্রমী প্রতীকী ও সচেতনতামূলক পথ-প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) এ পথ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

দেবী দুর্গার রূপ ধারণ করে সমাজের বিভিন্ন স্তরের ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক দাবি সংবলিত প্লেকার্ড হাতে নিয়ে এই প্রদর্শনীতে অংশ নেয় সোমা বরাক নামের এক নারী।

সরেজমিনে দেখা যায়, লাল ও সোনালি রঙের ঐতিহ্যবাহী শাড়ি এবং অলংকারে সজ্জিত হয়ে দেবী দুর্গার সাজে দশ হাতের আদলে তৈরি কৃত্রিম হাত নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন এক নারী। মুখে স্মিত হাসি কিন্তু দশ হাতে সাঁটানো গোলাকার প্লাকার্ড।

তার পেছনের কৃত্রিম হাতগুলোতে সমাজের নানা অসংগতি দূর করা এবং জনকল্যাণমূলক বিভিন্ন দাবি সংবলিত গোলাকার প্লাকার্ড শোভা পাচ্ছে।

আরও পড়ুন