EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কমার্শিয়াল এসোসিয়েশন অব বাংলাদেশের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩৯ এএম

কমার্শিয়াল এসোসিয়েশন অব বাংলাদেশের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

অ অ

কমার্শিয়াল ও সাপ্লাই চেইন ব্যবস্থাপনা পেশাজীবীদের পারস্পরিক সম্পর্ক জোরদার এবং অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে বার্ষিক বনভোজনের আয়োজন করেছে কমার্শিয়াল এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

শুক্রবার গাজীপুর সদরের ভবানীপুরে রাজেন্দ্র ইকো রিসোর্টে দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও তৈরি পোশাক খাতে কমার্শিয়াল এবং সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় নিয়োজিত প্রায় ৭০ জন পেশাজীবী অংশ নেন।

বনভোজনে অংশগ্রহণকারীদের জন্য সকালের নাশতা, দুপুরের খাবার ও সন্ধ্যার নাশতার ব্যবস্থা ছিল। পাশাপাশি দিনব্যাপী নানা বিনোদনমূলক আয়োজনের মধ্যে ছিল হাঁড়ি ভাঙা, ফুটবল খেলা ও সাঁতার। সন্ধ্যায় ছিল সংগীতানুষ্ঠান। এ ছাড়া র্যাফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অংশগ্রহণকারীদের প্রত্যেককে ক্যাবের পক্ষ থেকে একটি করে মগ ও টি-শার্ট উপহার দেওয়া হয়।

আয়োজকরা জানান, সারা বছরের কর্মব্যস্ততার মধ্যে কমার্শিয়াল ও সাপ্লাই চেইন পেশাজীবীদের একত্রিত করা এবং তাঁদের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

তাঁরা বলেন, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পেশাগত দক্ষতা বাড়ানো এবং আধুনিক ও দক্ষ কমার্শিয়াল পেশাজীবী গড়ে তোলা ক্যাবের অন্যতম লক্ষ্য। দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে কমার্শিয়াল পেশাজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। দেশের অর্থনীতিতেও তাঁদের অবদান উল্লেখযোগ্য।

আয়োজকরা আরও বলেন, এ পেশায় নতুনদের যোগাযোগ দক্ষতা বাড়ানোর পাশাপাশি পেশাগত সক্ষমতা ও দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে হবে।

ক্যাব একাডেমির মাধ্যমে বর্তমানে অনলাইন ক্লাসে কমার্শিয়াল ও সাপ্লাই চেইন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 

ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ক্যাব ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে বলে জানান আয়োজকরা।

আরও পড়ুন