EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

পরিচিতি সভায় কর্মপরিকল্পনা সাজাল সিলেট বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম

পরিচিতি সভায় কর্মপরিকল্পনা সাজাল সিলেট বসুন্ধরা শুভসংঘ

সিলেটে বসুন্ধরা শুভসংঘের নবগঠিত কমিটির পরিচিতি সভা।

অ অ

সামাজিক ও মানবিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ সিলেট জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আয়োজিত এ সভায় কমিটির সদস্যরা পরস্পরের সঙ্গে পরিচিত হন এবং মতবিনিময়ের মাধ্যমে আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মাহফুজ আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাদেক আহমেদ। নতুন কমিটির সদস্যদের অংশগ্রহণে সভায় সংগঠনের আগামী দিনের বিভিন্ন কার্যক্রম গুরুত্ব পায়।

সভায় আগামী ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে ১৬ দিনব্যাপী সচেতনতামূলক কার্যক্রম ও ক্যাম্পেইন আয়োজনের বিষয়ে আলোচনা হয়। নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সমাজ গঠনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়।

এ ছাড়া এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী সিলেটের একজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। প্রতিকূলতা জয় করে শিক্ষাক্ষেত্রে সফল হওয়া শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাঁদের অর্জনকে সম্মান জানাতে এ উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

আসন্ন শীত মৌসুমে জেলার শীতার্ত ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের বিষয়টিও সভার আলোচনায় স্থান পায়। পাশাপাশি ভবিষ্যতে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, সামাজিক সচেতনতা ও মানবিক সহায়তামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে সদস্যরা মতামত তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি নাহিদুল ইসলাম পারভেজ, রূপালী পাল, রিয়া রাণী চন্দ, মাহুম আহমদ রাব্বি, আকবর আহমদ অয়ন ও তাফাজ্জুল হোসেন রাসেল; যুগ্ম সাধারণ সম্পাদক শান্তা লোহার, আজমল হোসেন, খন্দকার আদিবা রহমান নিশি, সৈয়দ শায়েক আহমদ, শরিফ আহমদ মাহি ও মেহেদী হাসান; সাংগঠনিক সম্পাদক সামিউল করিম, সহ-সাংগঠনিক সম্পাদক তাহমিনা আক্তার নুপুর ও রাফিজুর রহমান, অর্থ সম্পাদক রায়হান খান এবং দপ্তর সম্পাদক খাইরুল ইসলাম রাজিব।

আরও ছিলেন নারী বিষয়ক সম্পাদক তানিয়া আক্তার, ইভেন্ট সম্পাদক শরিফ আহমদ, কর্ম ও পরিকল্পনা সম্পাদক ইমাদ হুসেন লিমন, প্রচার সম্পাদক নিশু দাস, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোরসালিন আহমদ ইমরান, স্বাস্থ্য ও মানবসম্পদ সম্পাদক রবিউল ইসলাম সাজু, ক্রীড়া সম্পাদক শাহরাজ জামান মারুফ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু সালেহ মোহাম্মদ নাদিম, নারী ও শিশু সম্পাদক মেঘনা আভার, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ফারজানা আহমেদ, আপ্যায়ন সম্পাদক তমা দেব, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক প্রণামিকা বানারজি এবং সমাজকল্যাণ সম্পাদক জামিউল হাসান আরাফ।

সভায় সদস্যরা পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সংগঠনকে আরও সক্রিয় করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি মানুষের কল্যাণে নিয়মিত সামাজিক ও মানবিক উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়নের অঙ্গীকার করেন তাঁরা।

আরও পড়ুন