EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

হাবিপ্রবিত

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বসুন্ধরা শুভসংঘের আয়োজন, উপহার শিক্ষাসামগ্রী

ডেইলি সান রিপোর্ট, হাবিপ্রবি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বসুন্ধরা শুভসংঘের আয়োজন, উপহার শিক্ষাসামগ্রী
অ অ

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আগ্রহ, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চা বাড়াতে নানা আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা। এ সময় প্রায় ৭৭ জন শিশুর হাতে শিক্ষাসামগ্রী উপহার দেওয়া হয়।

সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মজার ইস্কুলের শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়। এতে শিশুদের অংশগ্রহণে হাতের লেখা ও গজল প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

অনুষ্ঠানে শিশুদের হাতে খাতা, কলম, পেন্সিল ও বিস্কুট তুলে দেন সংগঠনের সদস্যরা। উপহার পেয়ে শিশুদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।

আয়োজনের বিষয়ে বসুন্ধরা শুভসংঘ, হাবিপ্রবি শাখার সভাপতি হৃদয় বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের শিক্ষার প্রতি আগ্রহী করে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।

সংগঠনটির সাধারণ সম্পাদক ইমরান বলেন, মজার ইস্কুলের শিশুদের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে পেরে তাঁরা আনন্দিত। হাতের লেখা ও গজল প্রতিযোগিতার পাশাপাশি প্রায় ৭৭ জন শিশুর হাতে শিক্ষাসামগ্রী তুলে দিতে পেরে তাঁরা অনুপ্রাণিত। এ ধরনের উদ্যোগ শিশুদের স্বপ্ন দেখার সাহস ও সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে বলে তাঁরা আশা করেন।

অনুষ্ঠানে মজার ইস্কুলের শিক্ষকেরা ছাড়াও বসুন্ধরা শুভসংঘ, হাবিপ্রবি শাখার সভাপতি হৃদয়, সাধারণ সম্পাদক ইমরান, সহসভাপতি নাহিদ, নারী বিষয়ক সম্পাদক ইশিতা, ইভেন্ট সম্পাদক আপন, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিস ও মানিক, সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল, শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক পৃথিল এবং সদস্য সাথি, নুসরাত, ডিলাক্স ও ওয়াকিলসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

শিশুদের প্রতিভা বিকাশে উৎসাহ দেওয়া এবং শিক্ষার উপকরণ পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে আয়োজনটি আনন্দমুখর হয়ে ওঠে। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ শিশুদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি শিক্ষার প্রতি আগ্রহী করে তুলবে।

আরও পড়ুন