EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

শিক্ষার্থী ঝরে পড়া রোধে গলাচিপায় শুভসংঘের আলোচনা সভা

ডেইলি সান রিপোর্ট, গলাচিপা (পটুয়াখালী)

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম

শিক্ষার্থী ঝরে পড়া রোধে গলাচিপায় শুভসংঘের আলোচনা সভা

ছবি: ডেইলি সান

অ অ

শিক্ষার্থী ঝরে পড়া রোধে করণীয় নিয়ে পটুয়াখালীর গলাচিপায় আলোচনা সভা করেছে বসুন্ধরা শুভসংঘ। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে গলাচিপা বেইজবিল্ড ডিজিটাল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মো. হাসিবুল ইসলাম, ফারহান মস্তফা ও মো. আবদুল্লাহ হামিম। এ ছাড়া বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রবীর নন্দী হৃদয়, আল-আমিন সজল, মো. আফ্রিদি ও তরুণ দেবনাথসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দারিদ্র্য, শিশুশ্রম, পারিবারিক সংকট ও সামাজিক বৈষম্যসহ নানা কারণে শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে ঝরে পড়ে। বিশেষ করে গ্রামীণ ও উপকূলীয় এলাকায় অনেক শিশু পড়াশোনার বদলে পরিবারের কাজে যুক্ত হতে বাধ্য হয়। তাই ঝরে পড়ার পেছনের কারণ চিহ্নিত করে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে।

তাঁরা বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী রাখতে শাসনের বদলে ভালোবাসা, নিরাপত্তা ও সহমর্মিতা জরুরি। বিদ্যালয়ের পরিবেশ আনন্দময় করতে খেলাধুলা, গল্প বলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল শিক্ষার সুযোগ বাড়াতে হবে।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীরা যেন নির্ভয়ে প্রশ্ন করতে পারে এবং নিজের মত প্রকাশের সুযোগ পায়, এমন পরিবেশ তৈরি করতে হবে। পাশাপাশি অভিভাবকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও তাঁদের প্রয়োজন অনুযায়ী সহযোগিতার মাধ্যমে ঝরে পড়া রোধে কার্যকর উদ্যোগ নিতে হবে।

আরও পড়ুন