সিংড়ায় বিনামূল্যের চিকিৎসাকেন্দ্রে শুভসংঘের ওষুধ উপহার
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পিএম
আল সিফা ক্লিনিকে ওষুধ তুলে দিচ্ছেন শুভসংঘের নেতারা।
নাটোরের সিংড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া আল সিফা ক্লিনিকে ওষুধ উপহার দিয়েছে বসুন্ধরা শুভসংঘ সিংড়া উপজেলা শাখা। শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার কৈগ্রামে ক্লিনিকের প্রতিষ্ঠাতা প্রবাসী চিকিৎসক ডা. আব্দুস সালাম ও দায়িত্বরত চিকিৎসকদের হাতে এসব ওষুধ তুলে দেওয়া হয়। প্রত্যন্ত অঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে শুভসংঘের এ উদ্যোগ।
প্রবাসী চিকিৎসক আব্দুস সালামের উদ্যোগে কৈগ্রামে গড়ে উঠেছে আল সিফা ক্লিনিক। এখানে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা বিনামূল্যে চিকিৎসা নেন।
ওষুধ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ সিংড়া উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের সিংড়া উপজেলা প্রতিনিধি মোল্লা মো. এমরান আলী রানা, সভাপতি রবিউল করিম খোকন, সাধারণ সম্পাদক কাবিল উদ্দিন কাফি, শিক্ষা সম্পাদক কাওসার আহমেদ ও ধর্মবিষয়ক সম্পাদক মুফতি জাকারিয়া মাসউদসহ সংগঠনের অন্য সদস্যরা।
এ সময় ক্লিনিকে চিকিৎসা নিতে আসা দূরের রোগীদের সঙ্গে কুশল বিনিময় করেন শুভসংঘের স্বেচ্ছাসেবীরা।