EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

কুড়িগ্রামে চারা রোপণ করে শুভসংঘের নতুন কমিটির যাত্রা

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম

কুড়িগ্রামে চারা রোপণ করে শুভসংঘের নতুন কমিটির যাত্রা

কুড়িগ্রামে চারা রোপণ করছেন শুভসংঘের নতুন কমিটির সদস্যরা।

অ অ

বৃক্ষরোপণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বসুন্ধরা শুভসংঘ কুড়িগ্রাম জেলা শাখার নতুন কমিটি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলার দাশেরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নতুন কমিটির সদস্য ও শিক্ষার্থীরা বনজ ও ফলদ গাছের চারা রোপণ করেন।

কার্যক্রমের সূচনা উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে আলোচনা ও পরিচিতি সভা হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষাবিদ খন্দকার খায়রুল আনম। বক্তব্য দেন দাশেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলজার হোসেন, দাশেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন নাহার চৌধুরী, কাঁঠালবাড়ী নুরুল্লাহ সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, দাশেরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হোসেন ও কালের কণ্ঠের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আব্দুল খালেক ফারুক।

বক্তারা বলেন, সামাজিক ও মানবিক কাজে তরুণদের যুক্ত করা গেলে সমাজে ইতিবাচক পরিবর্তন দ্রুত আসবে। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা গড়তে বৃক্ষরোপণের মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির মাধ্যমে জেলায় শিক্ষা, পরিবেশ, সংস্কৃতি ও মানবকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত হবে।

এর আগে বুধবার (১১ নভেম্বর) বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামানের স্বাক্ষরিত ৪০ সদস্যের কুড়িগ্রাম জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে খন্দকার খায়রুল আনম সভাপতি এবং মিজানুর রহমান মিজান সাধারণ সম্পাদক। উপদেষ্টা হয়েছেন কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নাসির উদ্দিন, একই কলেজের সহযোগী অধ্যাপক আনিসুজ্জামান, চিকিৎসক ডা. শাহিনুর রহমান সরদার, প্রধান শিক্ষক গোলজার হোসেন ও আব্দুল খালেক ফারুক।

কমিটিতে শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, চাকরিজীবী ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আছেন। গঠনতন্ত্র অনুসরণ করে কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার্থীদের যুক্ত করে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সচেতন, মানবিক ও দায়িত্বশীল প্রজন্ম গড়ার সিদ্ধান্ত হয়েছে।

কমিটির অন্যান্য পদে রয়েছেন সহ-সভাপতি রাশেদুল আনম অপু, পারভীন নাহার চৌধুরী, শফিকুল ইসলাম, দেবাশীষ রায়, আব্দুর রশিদ ও অ্যাডভোকেট জাকিয়া সুলতানা সুইটি। সহ-সাধারণ সম্পাদক জুয়েল রানা, নুরুন্নবী মিয়া, এনামুল হক, সুস্মিতা রায়, সাহিদা খাতুন ও খাদিজা উম্মা।

সাংগঠনিক সম্পাদক সাগর মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক ইশরাত জাহান ঐশি ও আব্দুল্লাহ আল নোমান, অর্থ সম্পাদক মজিদুল ইসলাম, দপ্তর সম্পাদক রোকনুজ্জামান রোকন, নারী বিষয়ক সম্পাদক শাহীনুর বেগম, ইভেন্ট সম্পাদক খাদিজা আক্তার, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আতাউল গণি, প্রচার সম্পাদক সাজ্জাদুর রহমান শৈশব, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মামুন মিয়া, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক তালহা জুবায়ের বিজয়, ক্রীড়া সম্পাদক রাশেদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইমুল ইসলাম সাজু, নারী ও শিশু বিষয়ক সম্পাদক নিম্মি হক, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক শ্রীমতি ইশিতা রানী, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক ইলমুল জাহান এবং সমাজকল্যাণ সম্পাদক জয়সিংহ।

এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন শামীমা নাছরিন, সাবিহা আক্তার, তাছলিমা আক্তার তানজিনা, কুমারী বৃষ্টি রানী, তরিকুল ইসলাম কাজল, যুন জুরাইন আল মুহিত, সোহাগ মিয়া ও রিদি আক্তার।

আরও পড়ুন