EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে মাঠ পরিষ্কার করল বসুন্ধরা শুভসংঘ

ডেইলি সান রিপোর্ট, বগুড়া

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম

ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে মাঠ পরিষ্কার করল বসুন্ধরা শুভসংঘ

ছবি: সংগৃহীত

অ অ

আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট চলাকালে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বসুন্ধরা শুভসংঘ।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে কলেজের ড. মুহাম্মদ শহীদুল্লাহ ভবনসংলগ্ন খেলার মাঠে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সংগঠনের কর্মীরা মাঠে ছড়িয়ে থাকা কাগজ, পলিথিন, চিপস ও প্লাস্টিকের প্যাকেট কুড়িয়ে নির্দিষ্ট ঝুড়িতে জমা করেন।

বসুন্ধরা শুভসংঘ সরকারি আজিজুল হক কলেজ শাখার সমন্বয়ক ও কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. তহমিদুর রহমানের দিকনির্দেশনায় কর্মসূচি পরিচালিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান।

কর্মসূচির প্রশংসা করে কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক ও সংগঠনের উপদেষ্টা মো. আসাদুল্লাহ আল-গণি বলেন, পড়াশোনার পাশাপাশি ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের এমন উদ্যোগ প্রশংসনীয়। খেলাধুলার পাশাপাশি পরিবেশ সচেতনতার এই চর্চা পুরো ক্যাম্পাসে ইতিবাচক প্রভাব ফেলবে।

এ সময় উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব, সদস্যসচিব রাফিউল আল-আমিন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ নাহিদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কলেজ শাখার সেক্রেটারি আবির হোসেন।

এ ছাড়া বসুন্ধরা শুভসংঘ কলেজ শাখার সহ-সাংগঠনিক সম্পাদক আবু তালহা, আরাফাত আবির স্বচ্ছ, মিশকাত আলী, জান্নাতুন ফেরদৌস জুঁই, আব্দুল্লাহ, স্বর্ণা সাহা, তাসফিয়া তাসনিম ও রোজিনা খাতুনসহ সংগঠনের অন্য সদস্যরা অভিযানে অংশ নেন।

আরও পড়ুন