EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

টেকনাফে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে রচনা প্রতিযোগিতা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পিএম

টেকনাফে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে রচনা প্রতিযোগিতা
অ অ

কক্সবাজারের টেকনাফে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী রচনা প্রতিযোগিতা শুরু হয়েছে। ‘মাদক নয়, জীবনকে ভালোবাসি-মাদকমুক্ত সমাজ গড়ি’ শীর্ষক এ প্রতিযোগিতা উপজেলার ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে আয়োজন করা হবে।

বুধবার (১১ নভেম্বর) হাজী বশির আহমদ উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিবন্ধনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের টেকনাফ উপজেলা শাখার উপদেষ্টা ও সাংবাদিক জাকারিয়া আলফাজ, সহসভাপতি মোহাম্মদ আলী সোহাগ, সাংগঠনিক সম্পাদক ওমর হায়াত, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান এবং শিক্ষক মোহাম্মদ ফাহাদ ও ফরিদুল আলম।


সহসভাপতি মোহাম্মদ আলী সোহাগ বলেন, উপজেলার ১৫টি বিদ্যালয়ে পর্যায়ক্রমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিটি বিদ্যালয় থেকে সেরা তিনজনকে নিয়ে উপজেলা পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতার আয়োজন করা হবে। বিদ্যালয় ও উপজেলা পর্যায়ের বিজয়ীদের পুরস্কার ও সনদ দেওয়া হবে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থী মোহাম্মদ আয়াছ বলেন, এ আয়োজনে অংশ নিতে পেরে তার ভালো লেগেছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা মাদকের বিরুদ্ধে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে এবং সমাজে মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে উৎসাহিত হবে।

আরও পড়ুন