EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

তরুণ বেকারত্ব নিয়ে রংপুরে আলোচনা সভা শুভসংঘের

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পিএম

তরুণ বেকারত্ব নিয়ে রংপুরে আলোচনা সভা শুভসংঘের

রংপুরে বেকারত্ব নিয়ে আলোচনায় শুভসংঘের সদস্যরা।

অ অ

রবিবার (৮ নভেম্বর) বসুন্ধরা শুভসংঘ রংপুর জেলা শাখার মাসিক সাধারণ সভায় ‘তরুণ সমাজের বেকারত্ব: কারণ, সামাজিক প্রভাব ও সম্ভাব্য সমাধান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের সংকট, এর প্রভাব ও উত্তরণের উপায় নিয়ে মতামত দেন সংগঠনের সদস্যরা।

সভায় বক্তারা বলেন, শিক্ষিত বেকারত্ব দেশের উন্নয়নের বড় চ্যালেঞ্জ। প্রতিবছর বিপুলসংখ্যক তরুণ উচ্চশিক্ষা শেষ করলেও সবার জন্য পর্যাপ্ত কাজের সুযোগ তৈরি হচ্ছে না। অনেক ক্ষেত্রে পড়াশোনার বিষয় ও চাকরির বাজারের চাহিদার মধ্যে মিল থাকছে না। কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষার ঘাটতি এবং অভিজ্ঞতার অভাবও তরুণদের কর্মজীবনে প্রবেশের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

বক্তারা আরও বলেন, বেকারত্বের প্রভাব শুধু ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ থাকে না। দীর্ঘদিন কর্মহীন থাকলে পরিবারে আর্থিক চাপ বাড়ে, হতাশা ও মানসিক অস্থিরতা তৈরি হয়। অনেক তরুণ অপরাধ ও মাদকাসক্তির ঝুঁকিতে পড়তে পারেন। এতে দেশের উৎপাদনশীল জনশক্তির বড় অংশ কাজে লাগানো যায় না।

আলোচনায় সমাধান হিসেবে উঠে আসে:

  • তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষতা বৃদ্ধি
  • ভাষা ও যোগাযোগ দক্ষতার উন্নয়ন
  • ফ্রিল্যান্সিং ও উদ্যোক্তা প্রশিক্ষণ
  • ক্ষুদ্র ব্যবসা ও আত্মকর্মসংস্থানে সহায়তা
  • শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রের মধ্যে সমন্বয় বাড়ানো

সভায় সংগঠনের চলমান কার্যক্রম নিয়েও আলোচনা হয়। ডেঙ্গু প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার এবং নতুন তরুণদের সংগঠনে যুক্ত করার বিষয়ে মতামত দেন সদস্যরা। তাঁরা বলেন, স্বেচ্ছাসেবামূলক কাজ তরুণদের আত্মবিশ্বাস বাড়ায় এবং নেতৃত্ব, দলগত কাজ ও যোগাযোগের মতো দক্ষতা অর্জনে সহায়তা করে।

সভায় সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান রাকিব, সহ-সাংগঠনিক সম্পাদক ফাইয়াজ আহম্মেদ ফাহিম, সমাজকল্যাণ সম্পাদক সোহাগ দাস, প্রচার সম্পাদক মেফতাহুল ইসলাম লাবিবসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন