EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

ডেইলি সান রিপোর্ট, কুমিল্লা

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০০ পিএম

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা
অ অ

কুমিল্লার নাঙ্গলকোটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ।

সোমবার (২ নভেম্বর) দুপুরে জামান্স কিন্ডারগার্টেন মিলনায়তনে বসুন্ধরা শুভসংঘের নাঙ্গলকোট উপজেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

শুভসংঘের নাঙ্গলকোট উপজেলা শাখার সভাপতি একেএম মারুফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট পৌরসভার সাবেক মেয়র একেএম মনিরুজ্জামান খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘ নাঙ্গলকোট উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান মজুমদার, জামান্স কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক রুবিনা আক্তার, সহকারী শিক্ষক নাসির উদ্দিন, হোসাইন মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ নয়ন ও আব্দুল হালিম। এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও শুভসংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তাঁরা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু ব্যক্তিগত সচেতনতার বিষয় নয়, এটি সামাজিক দায়িত্বও। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সভায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

আরও পড়ুন