EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

লালমাইয়ে বসুন্ধরা শুভসংঘের প্রীতি ফুটবল ম্যাচ

ডেইলি সান রিপোর্ট, লালমাই (কুমিল্লা)

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পিএম

লালমাইয়ে বসুন্ধরা শুভসংঘের প্রীতি ফুটবল ম্যাচ
অ অ

কুমিল্লার লালমাইয়ে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুরে বাগমারা ফুটবল এরিনা অ্যান্ড প্লেগ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে আল ইসরা মাদরাসা ও আল ইসরা ইনস্টিটিউটের সমন্বিত দলকে ৩-১ গোলে হারিয়েছে বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা।

বসুন্ধরা শুভসংঘ লালমাই উপজেলা শাখার সভাপতি ডেন্টিস্ট মফিজুল ইসলাম মুন্নার সার্বিক তত্ত্বাবধানে এবং বাগমারা ফুটবল এরিনা অ্যান্ড প্লেগ্রাউন্ডের সভাপতি মো. রায়হানুল ইসলামের পরিচালনায় এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় অংশ নেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ডা. কাউছার আহমেদ জুয়েল, সাধারণ সম্পাদক কাজী ইয়াকুব আলী নিমেল, সহসভাপতি হাবিব মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক রিফাত, সাংগঠনিক সম্পাদক মারুপ সিরাজী, আল ইসরা মাদরাসার শিক্ষক হাফেজ মো. ইয়াকুব আলী ও নাহিদুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট মিজানুর রহমান, আলফা এয়ার এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক কবির হোসেন, আল ইসরা ইনস্টিটিউটের শিক্ষক শামীম আহমেদ, সাপ্তাহিক লালমাই বার্তার স্টাফ রিপোর্টার শাহরিয়ার ইমন, শুভসংঘের সদস্য সাজ্জাদ হোসেন ছোটন, সাজ্জাদুল ইসলাম রাফসান, শাহাদাত হোসেন নয়ন, কেফায়েত উল্লাহ ও ইভেন্ট সম্পাদক ইয়ামিন। এ ছাড়া বাগমারা ফুটবল এরিনা অ্যান্ড প্লেগ্রাউন্ডের সাংগঠনিক সম্পাদক রাব্বি ইসলাম উপস্থিত ছিলেন।

বসুন্ধরা শুভসংঘ লালমাই উপজেলা শাখার সহসভাপতি ও আল ইসরা ইনস্টিটিউটের অধ্যক্ষ মাওলানা মাছুম বিল্লাহ মুহাজির বলেন, গত কয়েক বছরে লালমাই উপজেলায় বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণ, সেলাই মেশিন বিতরণ, অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, বিনা মূল্যে চিকিৎসা ও দন্তসেবা, নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা, অসহায় পরিবারের মধ্যে খাদ্যসহায়তা, হাম প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার, বৃক্ষরোপণ, প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে গাছের চারা বিতরণ এবং মাদরাসার শিক্ষার্থীদের মানোন্নয়নে কর্মশালাসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করেছে বসুন্ধরা শুভসংঘ।

তিনি আরও বলেন, শিক্ষাজীবন ও কর্মজীবনকে আনন্দময় ও প্রাণবন্ত করতে এ ধরনের প্রীতি ফুটবল ম্যাচ ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও সংগঠনটি নিয়মিত এমন আয়োজন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আলফা এয়ার এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক কবির হোসেন বলেন, বসুন্ধরা শুভসংঘ মানবিক, সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের পাশাপাশি তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করছে। খেলাধুলা তরুণদের মাদক, সহিংসতা ও অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

লালমাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি ও সারিন টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামাল হোসেন বলেন, সামাজিক সংগঠনগুলোর এ ধরনের ব্যতিক্রমধর্মী উদ্যোগ তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করে। বসুন্ধরা শুভসংঘের বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ আয়োজনও প্রশংসার দাবি রাখে।

আরও পড়ুন