গৌরীপুরে পরিবেশ রক্ষায় গাছের চারা বিতরণ করল বসুন্ধরা শুভসংঘ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পিএম
ছবি: ডেইলি সান
ময়মনসিংহের গৌরীপুরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে মানুষকে উৎসাহিত করতে গাছের চারা বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ।
শুক্রবার (২৩ অক্টোবর) শহরের কালীখলা এলাকায় সংগঠনটির উপজেলা কমিটির উদ্যোগে রিকশাচালক ও পথচারীদের হাতে বিভিন্ন প্রজাতির চারা তুলে দেওয়া হয়।
বসুন্ধরা শুভসংঘ গৌরীপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. হারুন মিয়া বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে গাছ লাগানোর পাশাপাশি এর পরিচর্যায়ও এগিয়ে আসতে হবে। আমাদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংগঠনের সদস্যরা মনে করেন, প্রত্যেকে অন্তত একটি গাছ লাগানো ও তার পরিচর্যার দায়িত্ব নিলে সবুজ পরিবেশ গড়ে তোলা সহজ হবে।
