EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাটে বসুন্ধরা শুভসংঘের লিফলেট বিতরণ

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পিএম

ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাটে বসুন্ধরা শুভসংঘের লিফলেট বিতরণ

ছবি: ডেইলি সান

অ অ

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বাগেরহাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘের কচুয়া উপজেলা শাখা।

শনিবার (২৪ অক্টোবর) হাসপাতাল চত্বর, শালতলা মোড় ও রেড ক্রিসেন্ট চত্বরসহ বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করেন সংগঠনের সদস্যরা।

লিফলেটে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং মশার কামড় থেকে বাঁচতে সতর্কতা অবলম্বনের বিষয়ে পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং গুরুতর উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে যাওয়ার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে সংগঠনের সদস্যরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও পরিবেশ পরিষ্কার রাখার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা জানান, বাড়ির ছাদ, বারান্দা, আঙিনা, ফুলের টবের নিচের পাত্র, পরিত্যক্ত বোতল ও পুরোনো টায়ারে পানি জমতে দেওয়া যাবে না। একই সঙ্গে পানির ট্যাংক ঢেকে রাখা এবং নালা-নর্দমা পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেন তাঁরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কচুয়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম, মো. নাঈম মৃধা, মোসা. নাইমা আক্তার ও শেখ নাদিম মাহমুদ; সহসাংগঠনিক সম্পাদক জয়া রায়; প্রচার সম্পাদক সুমাইয়া মীম; ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক দিব্য মৃধা; স্বাস্থ্য ও মানবসম্পদবিষয়ক সম্পাদক দিশা বৈদ্য এবং কার্যকরী সদস্য স্বপ্না মণ্ডলসহ সংগঠনের অন্যান্য সদস্য।

সংগঠনের সদস্যরা জানান, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগও জরুরি। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা ও জমে থাকা পানি অপসারণের মাধ্যমে এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে ভূমিকা রাখা সম্ভব।

আরও পড়ুন